২৪ঘণ্টা অনলাইন : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে চলছে এমন গুঞ্জন। এসব অনিশ্চয়তার মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।
ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।’
পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।