রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৬   ০৫:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। এবার পুকুর পাড়ে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন। সবুজ ঘাসে বসে থাকা যেন এক টুকরো হলুদ রোদ ঠিক এমনই এক মায়াবী আবহে ধরা দিয়েছেন। যেখানে গ্রামবাংলার চিরায়ত রূপ আর আধুনিক মননশীলতার এক দারুণ মেলবন্ধন দেখা গেছে।

ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়। শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা ব্লাউজ, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

এদিকে চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না সব মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার ভক্তদের চমকে দেন ভাবনা। পুকুরপাড়ে বসে থাকা এই লুকেও তার স্বাভাবিক ভঙ্গি আর পরিমিত সৌন্দর্য ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, প্রকৃতি আর রঙের এই খেলা ভাবনার উপস্থিতিকে আরও মোহনীয় করে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।