রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কা-মদিনায় এবারো তারাবি হবে ১০ রাকাত

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৬   ০২:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এ বছর পবিত্র রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহ নামাজ ১০ রাকাত এবং এরপর ৩ রাকাত বিতর আদায় করা হবে। দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে। জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস জানিয়েছে, আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে তারাবিহ নামাজের কাঠামো আগের মতোই রাখা হচ্ছে। সে অনুযায়ী, মক্কা ও মদিনার উভয় মসজিদে প্রতিরাতে ১০ রাকাত তারাবিহ আদায় করা হবে। এর পর ৩ রাকাত বিতর নামাজ অনুষ্ঠিত হবে।

এই পদ্ধতিতে মোট পাঁচবার সালাম ফিরানো হবে, যার শেষটি হবে বিতর নামাজের মাধ্যমে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি সুন্নি মুসলমানদের মধ্যে প্রচলিত ও দীর্ঘদিন ধরে অনুসৃত ঐতিহ্যবাহী পদ্ধতি। প্রতিবছরের মতো এবারও হারামাইন শরিফাইনের তারাবিহ নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দূর-দূরান্তের মুসল্লিরাও অংশগ্রহণের অনুভূতি পেতে পারেন। তবে নামাজের সুনির্দিষ্ট সময়সূচি ও ইমামদের তালিকা রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রমজান মাসে মক্কা ও মদিনায় প্রতিদিন লাখো মুসল্লির সমাগম ঘটে। তারাবিহ নামাজের এই নির্ধারিত কাঠামো মুসল্লিদের জন্য শৃঙ্খলা বজায় রাখা ও ব্যবস্থাপনা সহজ করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ইতোপূর্বে ২০ রাকাত তারাবি নামাজের প্রচলন ছিল মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। কিন্তু ২০২০ সালে করোনা মহামারির সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ২০ থেকে ১০ করা হয়। এরপর থেকেই এই নিয়মে তারাবি নামাজ আদায় করা হচ্ছে পবিত্র এই দুই মসজিদে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।