রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে ভারত এবং রাশিয়া। গত বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার গতকাল এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। গতকাল ২৬ জানুয়ারি ভারতীয় বৃহত্তম বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে এ ইস্যুতে গত বছরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ (গত বছর) আমরা যখন (রাশিয়ার) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব দিলাম— সেটি খুবই সফল হয়েছিন। প্রেসিডেন্ট পুতিন আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং আগামী ২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারের উন্নীত করা বিষয়ক একটি বাণিজ্য চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেছেন।”

“চুক্তি অনুযায়ী ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, অনেক নতুন উপাদান যুক্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি, নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মুক্ত বাণিজ্য খুব সহায়ক হবে”, পিটিআইকে বলেন বিনয় কুমার। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৮৭০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে ভারত ও রাশিয়া। দুই দেশের পারস্পরিক বাণিজ্যে এটি একটি রেকর্ড। অবশ্য এই বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রাশিয়ার অপরিশোধিত তেল।সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউম বাড়াতে গত দুই বছর ধরে দুই দেশের মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করছে ভারত-রাশিয়া। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। গত মাসে ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ শুরু হয়েছে।

সূত্র : ইকোনমিক টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।