রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর তিনি এর ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বিশ্বকাপ ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। আইসিসি জানিয়ে দেয়, তাদেরকে ভারতেই খেলতে হবে। তারপরও বাংলাদেশ অনড় অবস্থানে থাকায় তাদের বাদ দেওয়া হয়।

আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করেছিল। তবে যৌক্তিক কোনো শঙ্কা তারা খুঁজে পায়নি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে তারা। আইসিসির এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন ইউসুফ। বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শকগোষ্ঠীর কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। ইউসুফ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশের এককভাবে তৈরি করা দর্শক সংখ্যার সমান। ১০টি দেশ মিলে: ১৭৮ মিলিয়ন। এককভাবে বাংলাদেশ: ১৭৬ মিলিয়ন।’

ইউসুফ আইসিসির শাসনব্যবস্থা নিয়ে আরও গুরুতর প্রশ্ন তুলে উল্লেখ করেন যে, প্রভাব-প্রতিপত্তি বা বেছে বেছে সুবিধা দেওয়ার ভিত্তিতে ক্রিকেট চালানো উচিত নয়। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায়, বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে একপাশে সরিয়ে রাখা ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুবিধা প্রদান নির্বাচনমূলক হয়ে যায়, তখন ন্যায্যতা বিলুপ্ত হয়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না— এটি কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।