রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, জাময়াত নেতা শামীমকে অব্যাহতি

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০১:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জামায়াত নেতা মো. শামীম আহসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মহিবুল্লা হারুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যহতি দেওয়া হয়। 

অব্যহতি পত্রে শামীম আহসানের বিষয়ে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসান। এ সময় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। শামীম আহসানের এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাব মুর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি।

আরও উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত ক্রমে শামীম আহসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব প্রকার দায়-দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হলো। জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, শামীম আহসানের বেফাঁস বক্তব্যে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরণের বক্তব্য আমাদের কাম্য নয়। আমাদের সবার হৃদয়ের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এমন বেফাঁস কথাবার্তা কারোরই কাম্য নয়। ভবিষ্যতে যাতে কেউ আর এমন কোনো মন্তব্য না করে, সে কারণেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানকে দলীয় পদ এবং সব কর্মকাণ্ড থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। তনি তার ওই বক্তব্যে বলেন, নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। জামায়াত নেতা শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করতে শুরু করেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।