রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিডল ক্লাস ফ্যামিলি’ নিয়ে আসছেন নিশাত প্রিয়ম

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ১০:৪৩ এএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে প্রশংসিত এই অভিনেত্রী এবার আসছেন নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নিয়ে। 

জানা গেছে, এহসান এলাহী বাপ্পী ও আফনান শ্যামলের পরিচালনায় সিরিয়ালটি নির্মিত হচ্ছে। এতে তুলে ধরা হবে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের টানাপোড়েন ও বাস্তব সংকট। ধারাবাহিকটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন নজরুল ইসলাম রাজু।

‘মিডল ক্লাস ফ্যামিলি’তে প্রিয়ম অভিনয় করছেন ‘তুলি’ নামের একটি চরিত্রে। বলেন, তুলির চরিত্রটি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তবে তার প্রেমিক মধ্যবিত্ত ঘরের। দুজনের জীবনযাপন ও পারিবারিক বাস্তবতা আলাদা হওয়ায় তাদের সম্পর্কে নানা সংকট তৈরি হয়। সেই টানাপোড়েনই গল্পের মূল বিষয়।

এই চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রিয়ম জানান, এমন একটি চরিত্রে অভিনয় করে তিনি দারুণ উপভোগ করছেন। এ জন্য পরিচালক ও ক্রিয়েটিভ টিমের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এর আগেও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘সিটি লাইফ’ ধারাবাহিকে কাজ করেছেন প্রিয়ম।

শিগগিরই মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে ‘মিডল ক্লাস ফ্যামিলি’। এতে প্রিয়মের বিপরীতে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন।

উল্লেখ্য, প্রিয়মকে সর্বশেষ দেখা গেছে ‘ফ্যাকড়া’ নামের একটি ওয়েব ফিল্মে। এর আগে ‘মহানগর’ ও ‘অদৃশ্য’সহ বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।