রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর গাজীপুরে তারেক রহমান

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ১০:২৭ এএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যেই গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে প্রস্তুতি।

এদিন সন্ধ্যায় রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রাজবাড়ী মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে।  

এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি চালাচ্ছেন।

এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষ্যে এই জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি রাজবাড়ী মাঠে ২ লক্ষাধিক লোকের সমাগম হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি, একটি মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারেক রহমান যে সড়ক ব্যবহার করে প্রবেশ করবেন সে সড়কটি চৌরাস্তা শিবাবাড়ী হয়ে রাজবাড়ী মাঠ। এই রাস্তাটি যানজট মুক্ত রাখার জন্য আমাদের দলীয় স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতা থাকবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।