রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ১২:১১ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা। ব্যাংককে রোববার (২৫ জানুয়ারি) সাবিনা-কৃষ্ণা-লিপির নৈপুণ্যে বাংলাদেশ ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে। হ্যাটট্রিক করেন সাবিনা ও লিপি।ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা পঞ্চম ম্যাচ হেরে মালদ্বীপ পয়েন্টের খাতা খুলতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১। 

ব্যাংককে বাংলাদেশকে চমকে দিয়ে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। সানিয়া ইব্রাহিমের টোকায় ঝিলির গ্লাভস ছুঁয়ে মাসুরা পারভীনের বেরিয়ে জালের দিকে ছুটছিল বল। মাসুরা কয়েক দফা চেষ্টা করেও বল ফেরাতে পারেননি।একটু পরই দূরপাল্লার ফ্রি কিকে দারুণ এক গোল করে সমতায় ফেরান সাবিনা। এখান থেকেই বাংলাদেশের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর শুরু। 

ম্যাচে বাংলাদেশ প্রথম লিড পায় ১৩ মিনিটে। মাসুরা পারভীনকে ফাউল করলে ফ্রিকিক পায় বাংলাদেশ। সাবিনা খাতুন আবার ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে করে ৩-১ করে। পরের মিনিটেই লিপি আক্তার ব্যবধান ৪-১ করেন। ১৮ মিনিটে লিপি নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম এবং নওশন গোল করলে বড় ব্যবধানে (৬-১) এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। একটু পরই মাতসুশিমা সুমাইয়া ব্যবধান আরও বাড়ান। পঞ্চম মিনিটে ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা।একটু পর নিলুফা আক্তার নীলা দলকে দশম গোল উপহার দেন। ৩০ মিনিটে লিপি আক্তার হ্যাটট্রিক করেন। সাবিনার উৎস থেকে কৃষ্ণার দারুণ পাসে লিপি পায়ের টোকায় দলকে ১১তম গোল এনে দেন।

এরপর কৃষ্ণাও গোল পান। ডান পায়ের শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। কৃষ্ণার পর অভিষেক গোল করেন মেহেরুনও। ৩৬ মিনিটে মাসুরা পারভীন গোলকিপারের ফাঁক দিয়ে দলকে ১৪তম গোল এনে দেন।শেষ দিকে এসে মালদ্বীপের মারিয়া এক গোল শোধ দিলেও বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তারা। ততক্ষণে প্রথম আসরের শিরোপা জয়ের উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এসেছিল এই সাফল্য। এবার সেই সাবিনার নেতৃত্বে বাংলাদেশ জিতলো সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা। টানা তিনটি সাফের শিরোপা ঘরে আসলো সাবিনা খাতুনের নেতৃত্বে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।