রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে ‘কিং’ ছবির মুক্তির তারিখ

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৯:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটিই দারুণ সাফল্য লাভ করে বক্সঅফিসে। তার পরে বড়পর্দায় দেখা মেলেনি তাঁর। সকলেই অপেক্ষায় ছিলেন ‘কিং’ ছবির।

অপেক্ষার অবসান। শাহরুখ খানের অনুরাগীদের জন্য সুখবর। ২০২৬ সালের শেষে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। ঠিক ১১ মাস আগে মুক্তির তারিখ ঘোষণা করলেন বাদশা। প্রকাশ্যে নয়া ঝলকও। রক্তাক্ত লুকে ফের নজর কাড়লেন শাহরুখ। বললেন, ‘গর্জনের সময় এসে গিয়েছে।’

পরনে সাদা শার্ট আর জিন্‌স, বরফে মোড়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে রীতিমতো গর্জন করতেই শোনা যাচ্ছে শাহরুখকে। বলাই বাহুল্য, ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রেই পর্দায় ফিরছেন তিনি। ঝলকে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’, সঙ্গে রক্তে মাখা মুখ। ঘোষণা করা হল মুক্তির তারিখ। চলতি বছরের বড়দিনে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবিমুক্তির তারিখ ২৪ ডিসেম্বর। নতুন ঝলক মুক্তি পেতেই অনুরাগীদের প্রশংসার বন্যা।

২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটিই দারুণ সাফল্য লাভ করে বক্সঅফিসে। তার পরে বড়পর্দায় দেখা মেলেনি তাঁর। কিন্তু সকলেই অপেক্ষায় ছিলেন ‘কিং’ ছবির। তিন বছরের মাথায় সেই ছবি নিয়ে ফিরছেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। খবর, ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। অন্য দিকে, শাহরুখের বিপরীতে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বক্সঅফিসে কেমন সাড়া ফেলে এই ছবি, দেখার অপেক্ষায় অনুরাগীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।