রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সিক্সে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৯:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার সিক্স শুরু করার লক্ষ্য যুবাদের। 

জিম্বাবুয়ের বুলাওয়েতে সুপার সিক্সে গ্রুপ-২’এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  

টুর্নামেন্টের নিয়মনুযায়ী, সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলবে দলগুলো। ইংল্যান্ডের পর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হবে বাংলাদেশকে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হবে। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।  ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠে। ফলে ভারতের কাছে হারের কারণে কোন পয়েন্ট পাবে না আজিজুল হাকিমের দল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার  সিক্স খেলতে নামবে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে সেরা তিন দল সুপার সিক্সে লড়বে ‘সি’ গ্রুপের দলগুলোর সাথে। ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। নিয়মনুযায়ী, গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ও তৃতীয় হওয়া দলের সাথে খেলবে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হওয়া বাংলাদেশ। ‘সি’ গ্রুপ রানার্স-আপ পাকিস্তানের সাথে তাদের খেলা নেই।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৩ বল বাকী থাকতে ১৪৬ রানে অলআউট হয় তারা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হবার পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার পেসার ছিলেন ইকবাল হোসেন ইমন। 

জবাবে অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ৫১ বল বাকী থাকতে জয় পায় যুবারা। ২টি করে চার-ছক্কায় ৮২ বলে ৬৪ রান করেন আজিজুল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।