রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে তারেক রহমান, তাদের প্রটোকল তিন গুণ করে দিন, তবু দেশ যেন অস্থিতিশীল না হয়

প্রকাশিত - ২২ জানুয়ারি, ২০২৬   ১০:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন :  সরকারপ্রধানের অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেছেন, ‘তাদের তিনগুণ বেশি প্রোটোকল দেয়া হোক, তবু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যেন না করা হয়।’বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারসংলগ্ন আইনপুর খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলছে—তাদের ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশত ও দোজখ দেয়ার মালিক আল্লাহ। এ ধরনের কথা বলে শিরক করছে তারা।’
তিনি বলেন, ‘ওই দলটি বলছে তাদের হাতে নাকি ব্যালট পেপার চলে গেছে। এসব বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বয়কট করতে হবে।’ 

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই যে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কী পরিস্থিতিতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন, আপনারা জানেন গত ১৫-১৬ বছর তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। নিশিরাতে নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরির নির্বাচন হয়েছে। কিন্তু জনগণকে ভোট দিতে দেয় নাই। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে গুম হয়ে যেতো, না হলে গায়েবি মামলা দিতো, না হয় মিথ্যা মামলার বন্দি করতো, তা না হলে ধরে নিয়ে গিয়ে হত্যা করতো। মানুষের অর্থ সম্পদ সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে তারা।’ 

তারেক রহমান বলেন, ‘এই এলাকায় না কোনও উন্নয়ন হয়েছে, না কোনও রাস্তাঘাট হয়েছে, না কোনও হাসপাতাল হয়েছে, না কোনও মেডিক্যাল কলেজ হয়েছে। কোনও উন্নয়নকাজ হয়নি। দেশনেত্রী খালেদা জিয়ার সময় ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাইফুর রহমান সাহেব অনেকগুলো উন্নয়নকাজ করেছিলেন। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় এলো তখন সব বন্ধ হয়ে গেলো।’সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। যৌথ সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান।

এ ছাড়া বক্তব্য দেন জেলার অপর তিন আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ মিঠু, শওকতুল ইসলাম শকু। এ ছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু প্রমুখ। বক্তব্যের শেষপর্যায়ে তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনও দেশ, সবার আগে বাংলাদেশ।’বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে বক্তব্য শেষ করে তিনি সড়কপথে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।