রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ ৬৫ হাজার দর্শক নিয়ে ব্ল্যাকপিংকের কনসার্ট

প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৬   ১২:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর করেছে কে-পপ এর গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’।ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি শো-তে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। 

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে শিল্পীদের নাচের মুদ্রা পুরো গ্যালারিতে এক অভাবনীয় উন্মাদনা তৈরি করে।পুরো আয়োজনে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’ থেকে শুরু করে একের পর এক হিট গান পরিবেশন করেন শিল্পীরা। কনসার্টের শেষভাগে ভক্তদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন ব্ল্যাকপিংক সদস্যরা। 

বিদায়ী বার্তায় তারা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তাঁরা সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি, যার মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ট্যুরের সমাপ্তি ঘটবে।

এদিকে ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’।এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে থেকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।