রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম

প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৬   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : ৮, ০, ৩, ৬ ও ৩। রাজশাহী ওয়ারিয়র্সের মিডল অর্ডারের ৫ ব্যাটসম্যানের রানের স্কোর। স্কোরবোর্ডের চিত্র যখন এমন হয় দলের সামগ্রিক ফল অনুমান করা যায় সহজেই।প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১৩৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিং ভালো না হলেও বোলিংয়ে তীব্র লড়াই করে রাজশাহী। এই ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। 

চট্টগ্রামকে কঠিন সময় দিয়ে রাজশাহীর বোলাররা লড়াই করলো। তাতে অবশ্য কাজ হয়নি। ৩ বল আগে ৬ উইকেটের দারুণ জয়ে রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম। চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতার গত আসরে ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল। এবার কী তারা শিরোপার দেখা পাবে? শুক্রবার পাওয়া যাবে সেই উত্তর। 
ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য রাজশাহী পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। আগামীকাল ম্যাচটি মিরপুরেই হবে। যারা জিতবে তারা হবে চট্টগ্রামের ফাইনালের সঙ্গী। 

ব্যাটিংয়ে ব্যর্থ রাজশাহীর হয়ে এদিন সর্বোচ্চ ৪১ রান করেন তানজিদ হাসান। ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করেন ২ চার ও ১ ছক্কায়। উদ্বোধনী জুটিতে ৩০ রান করার পর ধস নামে রাজশাহীর ইনিংসে। শান্ত (৮), মুশফিকুর (০), আকবর (৩), নিশাম (৬) ও বার্ল (৩) আউট হন দ্রুত। শেষ দিকে তাদের হাল ধরেন আব্দুল গাফফার সাকলায়েন। ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন। এছাড়া রিপন মন্ডলের আসে ১০ রান। চট্টগ্রামের আট বোলার হাত ঘুরিয়েছেন। প্রত্যেকেই পেয়েছেন উইকেট।ন  ২টি করে উইকেট পান মাহেদী হাসান ও আমের জামাল।

জবাব দিতে নেমে অনেকটাই ধীর গতিতে ব্যাটিং শুরু করে চট্টগ্রাম। পাওয়ার প্লে’তে মাত্র ৩১ রান তোলে তারা। উইকেট আগলে চলে তাদের ব্যাটিং। প্রথম ১০ ওভারে তাদের রান বিনা উইকেটে ৫২। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮২ রান প্রয়োজন হয় তাদের। সেটাও অনায়েসে তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম। 

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মির্জা বেগ। এছাড়া নাঈম শেখ করেন ৩০ রান। শেষ দিকে ২ ছক্কায় ৯ বলে ১৯ রান তুলে মাহেদী হাসান জয়ের কাজটা সহজ করে দেন। অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের অধিনায়ক হয়েছেন ম্যাচ জয়ের নায়ক।রাউন্ড রবিন লিগে চট্টগ্রাম ও রাজশাহী মুখোমুখি লড়াইয়ে একবার করে জয় পেয়েছিল। কোয়ালিফার ম্যাচে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম শুধু এগিয়েই গেল না, ফাইনালও নিশ্চিত করেছে। এবার তাদের কেবল শিরোপার অপেক্ষা। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।