রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীতে দর্শক মুগ্ধ : চঞ্চল চৌধুরী

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : প্রথমবারের মতো একসঙ্গ বড় পর্দা ভাগ করতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা লীসা গাজী। আর সেখানেই দেখা যাবে এই জুটিকে।সম্প্রতি ঢাকার এই হোটেলে হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’

তবে আলোচনার মোড় ঘোরে অন্যদিকে, যখন পরীমণি শেয়ার করেন তাদের পর্দার পেছনের কিছু মজার মুহূর্ত। হাস্যোজ্জ্বল পরী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না। আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’

পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরী মজা করে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন। পরীমণির কথায়, ‘টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের এই কাজটি অনেক ভালো হোক এবং দর্শক পছন্দ করুক।’
দেশকন্ঠ/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।