রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে বিজয়-রশ্মিকা এক পিঁড়িতে

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৬   ০১:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী ফেব্রুয়ারিতে নাকি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! সে রকমই নাকি ঘটতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্‌যাপন করবেন। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রশ্মিকা।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি। তবু একই জায়গায় একসঙ্গে একাধিক বার ঘুরতে গিয়েছেন। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্‌যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’

মাসকয়েক আগে তাঁদের বাগ্‌দানের খবর ছড়ানোর পরে উভয়ের অনামিকাতেই বহুমূল্য আংটি শোভা বাড়িয়েছে। সেটাও চোখ এড়ায়নি কারও। তাই বিয়ের তারিখ জানাজানি হতেই চওড়া হাসি তাঁদের মুখে। যদিও নিজেরা এই বিষয়ে কিছুই খোলসা করেননি। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। সেই মাসে প্রেম পরিণতি পাওয়ার খবরে খুশি সবাই।

কিন্তু প্রেম বা বাগ্‌দান নিয়ে এত লুকোছাপা কেন? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে? খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্‌দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্‌দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? সেটা জানাননি রক্ষিত-রশ্মিকা কেউই। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই প্রেম, বাগ্‌দান, বিয়ে নিয়ে রশ্মিকা এ বার তাই চুপচাপ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।