রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজঘরের রসায়নে অনুষ্কা-বিরাট

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৬   ১২:৫৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সতীর্থদের সঙ্গে মজা করায় জুড়ি নেই বিরাট কোহলির। ম্যাচ হোক বা অনুশীলন, সুযোগ পেলেই সতীর্থদের পিছনে লাগতে ছাড়েন না তিনি। তেমনই একটি ঘটনা ঘটেছিল হর্ষিত রানার সঙ্গেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা প্রকাশ্যে এনেছেন হর্ষিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতের কথা উল্লেখ করেছেন হর্ষিত। ওই দিন ভারত ট্রফি জিতেছিল। প্রতিযোগিতায় একটি ম্যাচেও খেলেননি হর্ষিত। তবে দলে ছিলেন। ট্রফি জয়ের উৎসবে শামিল হতে সাজঘরে ঢোকামাত্রই তিনি দেখতে পান অনুষ্কা শর্মাকে। তার পরেই কোহলি জোরে বোলারকে নিয়ে মজা করেন।

হর্ষিতের কথায়, “আমি সাজঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাই অনুষ্কা শর্মাও সেখানে রয়েছে। আমি প্রথম বার ওকে সামনে থেকে দেখলাম। তাই ‘ম্যাম’ বলে সম্বোধন করেছিলাম।” সেটাই কোহলির জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন, “এই, তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবী বল।”

আচমকা কোহলির এই কথায় চমকে যান হর্ষিত। তিনি আমতা আমতা করে বলেন, “আমি কোহলিকে বললাম, প্রথম বার অনুষ্কার সঙ্গে দেখা হল বলে ওকে ম্যাম বলেছি। তখন অনুষ্কার উদ্দেশে কোহলি বলল, ‘আসলে হর্ষিত এমনই। একটু আগেই আমার মাথায় শ্যাম্পেন ঢেলে দিল। এখন তোমাকে ম্যাম বলছে।” সঞ্চালক জিজ্ঞাসা করেন কোহলি এমনই মজার মানুষ কি না। হর্ষিত বলেন, “মজা করতে প্রচণ্ড ভালবাসে কোহলি।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।