রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী ইয়াছিন

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৬   ০৯:৫৫ পিএম
webnews24

দেশকন্ঠ  অনলাইন : তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিভাজন ভুলে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। 

মূলত কুমিল্লা সদরের বিএনপির বিভাজন দূর করতে ঐক্যের বার্তা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। 

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন বলেন, ৩৪ বছর ধরে বিএনপি রাজনীতি করি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও আমি দলীয় আদর্শের বাহিরে নই। দুই একদিন আগে দলের চেয়ারম্যান তার কার্যালয়ে ডেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আওতাধীন ছয়টি আসনের সমন্বয় হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ আসনগুলো প্রার্থীকে বিজয় করতে আমার সহযোগিতা চেয়েছেন। তার সে আহবানে সাড়া দিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। 

এদিকে, সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী মনে হলো মনিরুল হক চৌধুরী বলেন, হাজী ইয়াসিন আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন তা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, আগামী দিনে কুমিল্লাকে এগিয়ে নিতে নতুন পথের পাথেয় হবে।এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা সদর আসনের দীর্ঘদিনের বিভাজন এবং নেতাকর্মীদের দিদা বিভক্তির ইতি হয়েছে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলন শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।