রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৬   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন বলিউডের সেনসেশন। তামান্নার আইটেম গানের মধ্যে অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’।

সম্প্রতি ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটি ছবিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে।

এ উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন, ‘না!’ আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।