রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেনো প্রিয়ঙ্কাকে নিয়ে হাসাহাসি হয়েছিল হলিউডে

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৬   ১১:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডে পরিচিত নাম। সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও সঞ্চালিকার ভূমিকার দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এই সফর মোটেই সহজ ছিল না। প্রথম বাধা হয়ে দাঁড়ায় গায়ের রং। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন প্রিয়ঙ্কার আপ্তসহায়ক অঞ্জুলা অচারিয়া।

‘ব্রাউন’ অভিনেত্রীকে আমেরিকার বিনোদনজগতে তুলে ধরার বিষয়টি নিয়ে হাসাহাসিও হয়েছিল বিস্তর, জানিয়েছেন অঞ্জুলা। ওয়েব সিরিজ় ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। আপ্তসহায়ক হিসাবে প্রিয়ঙ্কাকে হলিউডের সঙ্গে পরিচয় করানোর সময়ে বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলেন অঞ্জুলা। শ্যামলা অভিনেত্রীকে হলিউডে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এই দেখে অঞ্জুলাকে অনেকে মূর্খ বলেও কটাক্ষ করেন।

অঞ্জুলা সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, “লোকজন আমাকে বলেছিল, আমি নাকি বোকা। কারণ, আমি প্রিয়ঙ্কার আপ্তসহায়কের কাজ করছি। সবাই বলেছিল, ‘বলিউডের শ্যামলা অভিনেত্রী আমেরিকায় কোনও কাজ পাবে না’।” সেই সময় অঞ্জুলা উদ্যোগপতি জিম্মি আইয়োভাইনের সঙ্গে দেখা করে বলেছিলেন, “আমাকে সবাই পাগল ও মূর্খ বলছে।” জিম্মিও বহু শিল্পীকে প্রতিষ্ঠিত করেছেন। তাই অঞ্জুলার কথা শুনে জিম্মি বলেছিলেন, “যখন আমি সাদা চামড়ার র‌্যাপার এমিনেমকে তুলে ধরতে চেয়েছিলাম, আমাকেও সকলে উন্মাদ বলেছিল।”

‘কোয়ান্টিকো’ থেকেই প্রিয়ঙ্কার বিদেশে কাজ শুরু হয়েছিল। তার পর থেকে আর পিছন ফিরে তাকাননি অভিনেত্রী। হলিউডে তাঁর প্রথম বড়পর্দার ছবি ‘বেওয়াচ’। সেই ছবিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। এর পরে ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন’, ‘সিটা়ডেল’, ‘লভ এগেন’-এর মতো কিছু কাজ করেছেন প্রিয়ঙ্কা। বর্তমানে অভিনেত্রী আমেরিকারই পাকাপাকি বাসিন্দা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।