রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বীরের সঙ্গে বিচ্ছেদ তারার

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৬   ০৬:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে তারা সুতারিয়ার। তবে এখনও তাঁরা সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু বীরের রহস্যময় পোস্ট দেখে কিছুটা নিশ্চিত হয়েছেন অনুরাগীরা। এ বার কি অভিনেত্রীও এই জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন?

একসময়ে হাতে হাত রেখে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন তারা ও বীর। বিশেষ করে বিমানবন্দরে প্রায়ই তাঁদের একসঙ্গে ভ্রমণ করতে দেখা যেত। কিন্তু এ বার ছন্দপতন। বিমানবন্দরে একা দেখা গেল তারা সুতারিয়াকে। ছবিশিকারিদের ক্যামেরায় একাই বন্দি হলেন তিনি। তবে অন্য দিনের মতো ছবিশিকারিদের সঙ্গে সেই ভাবে কথা বলেননি তিনি। এমনকি, ক্যামেরার দিকে সরাসরি তাকাননি পর্যন্ত। সামান্য হাত নেড়ে বেরিয়ে যান তিনি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বলিউডপ্রেমীদের বক্তব্য, কোনও রকমের প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না তারা। তাই তড়িঘড়ি ক্যামেরা দেখে তিনি চলে গেলেন। এর থেকেই যেন স্পষ্ট, বীরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে এবং সেই সংক্রান্ত কোনও আলোচনা এড়াতে চাইছেন তিনি।

গত বছর ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানের খোলা মঞ্চে তারার গালে চুম্বন এঁকেছিলেন গায়ক এপি ঢিল্লোঁ। দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন বীর। সেই ঘটনাই নাকি তারা ও বীরের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায়। নেটাগরিকের এমনই মত। এর ঠিক ক’দিনের মাথাতেই ছড়ায় সম্পর্ক ভেঙে যাওয়ার খবর। আর এই আবহেই বীর কিছু ছবি পোস্ট করে লেখেন, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।”

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে বীরের সঙ্গে তারার প্রেম শুরু হয় ২০২৫ সালের মে মাসে। প্রেমিককে নিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। আমি ভীষণ আনন্দিত, মনে হয় যেন চাঁদে রয়েছি।” এমন সম্পর্কে যে এত তাড়াতাড়ি দাঁড়ি পড়বে, তা আশা করেননি তারা ও বীরের অনুরাগীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।