রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

প্রকাশিত - ১৫ জানুয়ারি, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে তাকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। 

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচিও জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। কয়েক সপ্তাহ ধরে উত্তাল ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে। তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এলো সুর নরম হওয়ার আভাস। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে—বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রয়েছে। এর আগে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেন ট্রাম্প।

ট্রাম্পের এই মন্তব্যের সাথে মিল পাওয়া গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কথাতেও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের বর্তমানে কাউকে ফাঁসিতে ঝোলানোর কোনো পরিকল্পনা নেই। তার দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে।

ইরানে মূল্যস্ফীতির বিরুদ্ধে দুই সপ্তাহের বেশি সময় ধরা চলমান বিক্ষোভে এখন পর্যন্ত আড়াই হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এছাড়াও গেফতার করা হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা।এর আগে বুধবার এরফান সুলতানি নামে এক ২৬ বছর বয়সী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে কৌশলগত অবস্থান নিয়েছে ইরান সরকার।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।