রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

প্রকাশিত - ১৫ জানুয়ারি, ২০২৬   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বজুড়ে সমাদৃত দক্ষিণ কোরিয়ার কে-পপ বয়ব্যান্ড বিটিএস। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা। ইতোমধ্যে ২০২৬-২০২৭ সালে লম্বা এক ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে আরএম, জিন, জিমিনরা। এই ট্যুরটি আগামী বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ জুড়ে বিটিএসের ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে। 

২০২১–২২ সালে অনুষ্ঠিত ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর এটিই হবে বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ কোনো বিশ্ব সফর। দীর্ঘ বিরতির পর এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে ব্যান্ডটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। 

একে কেন্দ্র করে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইচওয়াইবিই-এর মালিকানাধীন অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে নিবন্ধিত বিটিএস আর্মি সদস্যপদধারীদের জন্য ২২ ও ২৩ জানুয়ারি প্রিসেল টিকিট বিক্রি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জানুয়ারি থেকে সব অঞ্চলের জন্য সাধারণ টিকিট বিক্রি শুরু হবে। 

এর কয়েক সপ্তাহ আগেই বিগহিট মিউজিক জানিয়েছিল, প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ সঙ্গীতে ফিরছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার কারণেই এতদিন একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন গ্রুপটির সাত সদস্য—আরএম, জিন, জিমিন, ভি, সুগা, জং কুক ও জে-হোপ। 

জানা গেছে, র্যাপার সুগা ছিলেন গ্রুপটির শেষ সদস্য যিনি সামরিক দায়িত্ব থেকে মুক্তি পান। কাঁধের আঘাতের কারণে তিনি সেনাবাহিনীতে সরাসরি কাজের পরিবর্তে সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের জুন মাসে সেই দায়িত্ব শেষ করেন। অন্যদিকে আরএম, ভি, জিমিন, জং কুক, জিন ও জে-হোপ নিয়মিত সেনাবাহিনীতে চাকরি করেছেন। সব সদস্যের সামরিক পরিষেবা শেষ হওয়ার মধ্য দিয়ে এবার আবার পূর্ণাঙ্গভাবে একত্রিত হচ্ছে বিটিএস, আর সেই সঙ্গে শুরু হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।