রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবস ২০২৬: সেরার সেরা যারা

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৬   ১২:২৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠানের লাল গালিচায় হাজির হয়েছিলেন হলিউডের লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন, জ্যাকব এলোর্ডি থেকে শুরু করে নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া দম্পতির মতো তারকারা। আর টানা দ্বিতীয়বারের মত একক সঞ্চালনায় বিশেষ কীর্তি গড়েছেন কমেডিয়ান নিকি গ্লেজার।

একনজরে দেখে নেওয়া যাক কোন বিভাগে সেরার সেরা কারা।সেরা সিনেমা হিসেবে এ আয়োজনে পুরস্কৃত হলো এক অতিবামপন্থী গোষ্ঠীর গল্পে নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং উইলিয়াম শেকস্‌পিয়ারের ছেলের জীবন ও তার পরিবারের বেদনাবিধুর কাহিনি নিয়ে তৈরি ‘হ্যামনেট’। 

সব মিলিয়ে চারটি বিভাগে সেরা হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা টিভি সিরিজ হয়েছে ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’। আর নেটফ্লিক্সের গত বছরের সাড়া জাগানো সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ পেয়েছে সেরা লিমিটেড সিরিজের পুরস্কার।

এবার দেখে নেয়া যাক বিভিন্ন বিভাগে পুরস্কার জিতলেন যারা- 

বেস্ট ফিল্ম (ড্রামা): হ্যামনেট,বেস্ট ফিল্ম (মিউজিক্যাল অর কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার,বেস্ট অ্যাকটর ইন আ ফিল্ম (ড্রামা): ওয়াগনার মোরা (দ্য সিক্রেট অ্যাজেন্ট),বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ ফিল্ম (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)

বেস্ট টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অর কমেডি): দ্য স্টুডিও,বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর টেলিভিশন ফিল্ম: অ্যাডোলেসেন্স,বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা): দ্য পিট,বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ টেলিভিশন সিরিজ (ড্রামা): রিয়া সিহর্ন (প্লারিবাস)

বেস্ট স্ট্যান্ডআপ কমেডি অন টেলিভিশন: রিকি গার্ভেইস (রিকি গার্ভেইস: মর্টালিটি),বেস্ট সাপোর্টিং ফিমেল অ্যাকটর অন টেলিভিশন: এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স),বেস্ট ফিল্ম (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ): দ্য সিক্রেট এজেন্ট,বেস্ট ফিল্ম (অ্যানিমেটেড): কেপপ ডেমন হান্টারস

বেস্ট ডিরেক্টর (ফিল্ম): পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার),সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: সিনারস,বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর টেলিভিশন ফিল্ম: মিচেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)

বেস্ট মেল অ্যাকটর ইন আ টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর টেলিভিশন ফিল্ম: স্টিফেন গ্রাহাম (অ্যাডলোসেন্স),বেস্ট মেল অ্যাকটর ইন আ ফিল্ম (মিউজিক্যাল অর কমেডি): টিমোথি চ্যালামেট (মার্টি সুপ্রিম),বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ ফিল্ম (মিউজিক্যাল অর কমেডি): রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ)

বেস্ট স্ক্রিনপ্লে (ফিল্ম): পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার),বেস্ট অরিজিনাল স্কোর (ফিল্ম): লুডভিগ গোরানসন (সিনারস),বেস্ট অরিজিনাল সং (ফিল্ম): গোল্ডেন (কেপপ ডেমন হান্টারস),বেস্ট পডকাস্ট: গুড হ্যাং উইদ অ্যামি পোহেলার

বেস্ট মেল অ্যাকটর ইন আ টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অর কমেডি): সেথ রোজেন (দ্য স্টুডিও), বেস্ট সাপোর্টিং মেল অ্যাকটর অন টেলিভিশন: ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স),বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অর কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)

বেস্ট মেল অ্যাকটর ইন আ টেলিভিশন সিরিজ (ড্রামা): নোয়া ওয়াইল (দ্য পিট), বেস্ট মেল অ্যাকটর ইন আ সাপোর্টিং রোল ইন আ ফিল্ম: স্তেলান স্কার্সগার্দ (সেন্টিমেন্টাল ভ্যালু)বেস্ট ফিমেল অ্যাকটর ইন আ সাপোর্টিং রোল ইন আ ফিল্ম: টিয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।