রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াঙ্কা-নিক

প্রকাশিত - ১২ জানুয়ারি, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গোল্ডেন গ্লোবের মতো জাকজমকপূর্ণ বিশ্ব আসরে যোগ দিয়ে নজর কাড়লেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ৮৩তম এ আসরে সঞ্চালনাও করেন এই ‘দেশি গার্ল’।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় জমকালো এই অনুষ্ঠান। এতে স্বামী গায়ক নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হাজির হন এই অভিনেত্রী। অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা বেছে নেন, জোনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা আকর্ষণীয় একটি কাস্টম ডিওর হুট কুতিয়া গাউন, যার সঙ্গে ছিল স্টাইলিশ হিরার গহনা।

এ মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে দু’জনে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন পরিবেশ বদলে যায়। রেড কার্পেটে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া নিকের টাই ঠিক করে দেন। আবার নিক তার স্ত্রী প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিতেও দেখা যায়। দুই তারকার এমন মিষ্টি মুহূর্ত দেখে নেটিজেনরা প্রশংসা করছেন।  

অন্য একটি ভিডিও সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। তাতে দেখা যায়, নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া দূরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। প্রিয়াঙ্কাকে ক্রমাগত ক্যামেরা ফোকাস করতে দেখা যায়। আর নিক জোনাস প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন। স্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার ব্যাপারটি নেটিজেনদের ভীষণভাবে মুগ্ধ করেছে।  

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছে তিনি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।