রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেটফুল ডেডের সহ–প্রতিষ্ঠাতা ও রিদম গিটারিস্ট বব উইয়ার মারা গেছেন

প্রকাশিত - ১২ জানুয়ারি, ২০২৬   ১২:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড গ্রেটফুল ডেড–এর সহ–প্রতিষ্ঠাতা ও রিদম গিটারিস্ট বব উইয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বব উইয়ার ক্যানসারে আক্রান্ত হন। পরবর্তীতে ফুসফুসজনিত জটিলতা বাড়লে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি মৃত্যুবরণ করেন। 

১৯৪৭ সালে জন্ম নেওয়া বব উইয়ার ছিলেন গ্রেটফুল ডেডের অন্যতম মূল চালিকাশক্তি। ১৯৬৫ সালে জেরি গার্সিয়া, ফিল লেশ ও বিল ক্রয়ৎসম্যানের সঙ্গে তিনি ব্যান্ডটি গড়ে তোলেন। ‘Truckin’, ‘Sugar Magnolia’, ‘Jack Straw’সহ ব্যান্ডের বহু জনপ্রিয় গানে তার অবদান ছিল অনস্বীকার্য।

১৯৬০ ও ৭০–এর দশকে গ্রেটফুল ডেড আমেরিকার কাউন্টার–কালচার আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ব্যান্ডটির দীর্ঘ ইম্প্রোভাইজেশন, লাইভ পারফরম্যান্স ও অনন্য সংগীতধারা বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৯৫ সালে জেরি গার্সিয়ার মৃত্যুর পরও বব উইয়ার সংগীতচর্চা চালিয়ে যান এবং Dead & Company–সহ বিভিন্ন ব্যান্ডের মাধ্যমে মঞ্চে সক্রিয় ছিলেন

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে তিনি রক, ফোক ও জ্যাম ব্যান্ড সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেন। সংগীত সমালোচকদের মতে, বব উইয়ারের মৃত্যুতে বিশ্ব সংগীত অঙ্গনে এক যুগের অবসান হলো। বব উইয়ারের মৃত্যুতে বিশ্বজুড়ে তার ভক্ত, সহশিল্পী ও সংগীতপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।