২৪ ঘণ্টা অনলাইন : ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ে সংগীতশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নিজেদের আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থা নিয়েও মুখ খোলেন এই শিল্পী। বর্তমানে তাহসান কোথায় আছেন বা কীভাবে সময় কাটাচ্ছেন, এমন প্রশ্নের উত্তর সংবাদ মাধ্যমে দিয়েছেন তাহসান। জানান, এখন তিনি একা একা দেশ-বিদেশে ভ্রমণ করছেন।
নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে তাহসান বলেন, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী। তাহসান এও জানিয়েছেন, তিনি শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না গায়ক। আর সে কারণেই ফোনের বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন- এমনটাই জানান গায়ক। তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন। তার কথায়, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।