রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক মারা গেছেন

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর এই মুকুটজয়ী রবিবার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী।

দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকাল ৯টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে দার্জিলিং ও ভারতের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত। সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তার বড় কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সুস্থ মানুষটির এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা।

দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত তামাংয়ের জীবন ছিল সিনেমার গল্পের মতোই। একসময় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে নিজের প্রতিভার জোরে জিতে নেন ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। রাতারাতি পরিচিতি পান দেশজুড়ে। এরপর গান ও অভিনয় উভয় মাধ্যমেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। অভিনয়েও কুড়িয়েছিলেন প্রশংসা শুধু গান নয়, অভিনয়ের জগতেও প্রশান্ত ছিলেন সফল। ২০২৪ সালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে মুম্বই বা দিল্লির ব্যস্ততায় থাকলেও নাড়ির টানে ফিরে যেতেন পাহাড়ি শহর দার্জিলিংয়ে। সেখানেই স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।