রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ের হার না মানা ৯৭, রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি রংপুরের

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ০৪:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আলোচনা হচ্ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলে জাতীয় দলের ব্যাটারদের ফর্ম নিয়ে। সেই তালিকায় আছেন তাওহীদ হৃদয়ও। শতরানের ইনিংসে সেই আক্ষেপ কিছুটা মেটাতে চেয়েছিলেন আজ (রোববার)। তবে অপরাজিত ৯৭ রানেই হৃদয়কে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যাতে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। যেখানে ইনিংসের প্রায় অর্ধাংশজুড়ে আধিপত্য ছিল রাজশাহীর। ১১.২ ওভারে ৭২ রান তুলতেই রংপুর ৩ উইকেট হারায়। বড় সংগ্রহ নিয়ে শঙ্কায় দলটিকে এরপর লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে হৃদয়-খুশদিল শাহ জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে ১০৫ রান যোগ করেন। খুশদিল ৪৪ রানে ফিরলেও, ৯৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

এর আগে দলীয় ২৯ রানে কাইল মায়ার্সকে ফেরান রিপন মন্ডল। ৬ বলে ৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। তিনে নামা লিটন দাসও ক্রিজে থিতু হতে পারেননি। ১৪ বলে ফেরেন ১১ রানে। ইফতিখার আহমেদ ছিলেন আরও ধীরগতির। তার ব্যাটে ১৫ বলে ৮ রান এসেছে। বাকি সময়ে হৃদয়-খুশদিল মিলে রংপুরকে সামনে টেনে নিয়ে গেছেন। তবে ৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো হৃদয়কে। ৭ বল বাকি থাকতে ৯২ রান করে সেঞ্চুরির প্রত্যাশা দেখিয়েছেন, কিন্তু পরের ওভারে স্ট্রাইক হারিয়ে সেটিও হাতছাড়া করেছেন। অবশ্য ওভারের শেষ বলটি পেয়েছিলেন, যা মিস করেছেন হৃদয়। খুশদিল ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ এবং হৃদয় ৫৬ বলে ৯৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৪ ছক্কায়। ফলে শুরুতে বড় পুঁজির অনিশ্চয়তায় ভোগা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। বিপরীতে রাজশাহীর হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।