রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৫:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সভা অনুষ্ঠিত হবে।শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংস্থাটি। ইসি আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এই সভার মূল লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতিতে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত দিকগুলো নিয়ে সভায় আলোচনা হতে পারে। নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোকে তাদের ফোকাল পয়েন্ট বা উপযুক্ত প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।