রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৩:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্টাইলিশ লুকের জন্য চিত্রনায়িকা শবনম বুবলীকে বরাবরই পছন্দ করেন ভক্তরা। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন নায়িকা। ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল বুবলীকে। 

বুবলীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি,  যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ। সঙ্গে পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না; মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে।এছাড়াও, বুবলীকে একটি সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা যায়। দোলনাটি গাঁদা ফুল এবং লাল গোলাপ দিয়ে চমৎকারভাবে সাজানো ছিল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি’।

এই ছবিগুলো প্রকাশের পর মন্তব্যঘরে ওঠে ভক্তদের প্রশংসার জোয়ার। ভক্তদের অনেকে নায়িকাকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দেন।  বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটি আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।