রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড নিয়ে বিরক্তি প্রকাশ ইমরান হাশমির

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৩:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বলিউডের ভেতরের রেষারেষি ও সহকর্মীদের সাফল্য নিয়ে হিংসাত্মক মনোভাব যেন ওপেন সিক্রেট ভারতের বিনোদন জগতে। এবার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্য ও ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে নায়ক দাবি করেন, বলিউডে কারো সাফল্যকে সাধুবাদ জানানোর বদলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। 

এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, কোনো সিনেমা সফল হওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। ছবি ব্যবসায়িক সাফল্য পেলে ইন্ডাস্ট্রিতে পুঁজি বাড়ে এবং আরও নতুন কাজের সুযোগ তৈরি হয়। বলিউডের বর্তমান পরিবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করে নায়ক বলেন, আমাদের এখানে মানসিকতা খুবই নিচু। একটি ছবি সফল হলে সবাই সেটির প্রশংসা করার বদলে কীভাবে সেটিকে পেছনে ফেলা যায়, সেই চেষ্টায় ব্যস্ত থাকে। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি নিজে খুব একটা হিন্দি সিনেমা দেখেন না, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা হয়েছিল।

গত কয়েক বছর ধরে ইমরান হাশমি বেশ বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি ‘হক্‌’ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। জানা গেছে, ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।  বর্তমানে পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ছেলে সুস্থ হয়ে ওঠায় তিনি আবারও নিয়মিত পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে প্রমাণের মাধ্যমেই ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে চান এই অভিনেতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।