২৪ ঘণ্টা অনলাইন : ব্রাজিলের ট্রান্সফার মার্কেটে বিস্ফোরণ ঘটল। দক্ষিণ আমেরিকান ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি সেরে ফেলেছে ক্রুজেইরো। ২০২১ সালে ব্রাজিলের জার্সি পরার পর ১৪ ম্যাচ খেলা মিডফিল্ডার গার্সন সান্তোসকে রেকর্ড দামে কিনেছে তারা। জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে গার্সনকে আনতে বেলো হরিজোন্তের ক্লাবকে দিতে হচ্ছে ৩ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪২৭ কোটি টাকা। মূলত ২ কোটি ৭০ লাখ ইউরোর সঙ্গে ৩০ লাখ ইউরো অ্যাড অন। দক্ষিণ আমেরিকান ফুটবলে সবচেয়ে দামি ট্রান্সফার রেকর্ড এতদিন ছিল ভিতর রকির নামের পাশে। বার্সেলোনা থেকে তাকে ২ কোটি ৫৫ লাখ রুপিতে কিনেছিল পালমেইরাস।
ক্রুজেইরোর সঙ্গে চার বছরের চুক্তি করছেন গার্সন। ছয় মাস আগেই তাকে আড়াই কোটি ইউরোতে ফ্লামেঙ্গো থেকে কিনেছিল রাশিয়ান ক্লাব। ২৮ বছর বয়সী মিডফিল্ডার ক্রুজেইরোর গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছেন। ২০১৯ সালের পর প্রথমবার কোপা লিবার্তাদোরেস খেলতে যাচ্ছে দলটি। দক্ষিণ আমেরিকান ফুটবলে গার্সন বেশ নামী ফুটবলার। ফ্লামেঙ্গোর সঙ্গে ২০১৯ ও ২০২৫ সালে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন হন তিনি। তিনবার ব্রাসিলেইরো ও ব্রাজিলিয়ান সুপার কাপ একসঙ্গে জিতেছেন। এবার তার হাত ধরে লিবার্তাদোরেস জয়ের স্বপ্ন দেখছে ক্রুজেইরো।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।