রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের বিশ্বকাপ বাছাই পর্বে নতুন মুখ জুরাইরিয়া

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৬   ১২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ জাতীয় নারী দলকে অংশ নিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাই পর্বের জন‌্য বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারী দল ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে নতুন মুখ জুরাইরিয়া ফেরদৌস। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান গত বছর অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ‌্যোতি। এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই স্কোয়াডে।

নেপালে অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দল ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র।

১৮ জানুয়ারি নেপালে শুরু হবে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনই বাংলাদেশ মাঠে নামবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরপর ২০ ও ২২ জানুয়ারি খেলবে যথাক্রমে পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার বিপক্ষে। ২৪ জানুয়ারি বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম‌্যাচ আয়ারল‌্যান্ডের বিপক্ষে। 

দুই গ্রুপের প্রথম পর্ব শেষে সুপার সিক্সে উঠবে তিনটি করে দল। সুপার সিক্স পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সুযোগ পাবে জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমীন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুরাইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট‌্যান্ডবাই
শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।