২৪ঘণ্টা অনলাইন : গ্রিনল্যান্ডে যেকোনো আক্রমণের জবাব ডেনিশ সেনারা তাৎক্ষণিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে দেবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য তার প্রচেষ্টা পুনর্নবীকরণ করার পর এই মন্তব্যটি এসেছে। তিনি বলেছেন যে আর্কটিক দ্বীপ অধিগ্রহণের লক্ষ্য অর্জনের জন্য আমেরিকা যে বিকল্পগুলো বিবেচনা করছে তার মধ্যে ‘সামরিক শক্তি’ অন্যতম।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করলে সেনাদের প্রথমে গুলি করতে হবে এবং পরে প্রশ্ন করতে হবে। ১৯৫২ সালের সেনাবাহিনীর যুদ্ধের নিয়ম অনুসারে, সেনাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশের অপেক্ষা না করে আক্রমণকারীদের ওপর হামলা চালাতে হবে।
মন্ত্রণালয় ডেনিশ সংবাদমাধ্যম বার্লিংস্কেকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বীপ দখলের বারবার হুমকির জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে ইউরোপীয় নেতারা যখন বিতর্ক করছেন, তখন শীতল যুদ্ধের যুগের একটি নিয়ম বলবৎ রয়েছে এবং এটি বলবৎ থাকবে।
১৯৫২ সালের নিয়মে বলা হয়েছে, আক্রমণের ক্ষেত্রে বাহিনীকে ‘আদেশের অপেক্ষা না করে বা আদেশ না চেয়ে প্রতিক্রিয়া জানাতে হবে, এমনকি যদি সংশ্লিষ্ট কমান্ডাররা যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের অবস্থা সম্পর্কে অবগত নাও হন।’এর আগে সোমবার ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, গ্রিনল্যান্ডে যেকোনো মার্কিন হামলার অর্থ হবে ন্যাটো জোটের সমাপ্তি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।