রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দিনের ছেলেকে রেখেই কাজে ফিরলেন ভারতী

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০৫:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নতুন বছরের শুরুতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবার তার এই ফেরাটা একটু বিশেষ এবং বিস্ময়কর। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের পর মাত্র ১৮ দিন পার হতেই শুটিং সেটে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই রিয়ালিটি শো-তে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব এবং গুরমিত চৌধুরীর মতো জনপ্রিয় তারকাদের দেখা মিললেও সবটুকু আলো কেড়ে নিলেন ভারতী। এত দ্রুত কাজে ফেরায় নেটিজেনদের প্রশংসার পাশাপাশি অনেকের কৌতুহলী প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে।

শুটিং সেটে দ্বিতীয় সন্তানের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। সেখানে পাপারাজ্জিরা তাকে প্রশ্ন করেন, কাজুর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দেবেন কবে? জবাবে ভারতী হাসিমুখে বলেন, ‘গোলা এবং কাজু দুজনেই এখন বাড়িতে আছে। যদি কেউ ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তবে অবশ্যই পরিচয় করিয়ে দেব।’ পাপারাজ্জিরা জানতে চান, কাজুর পর এবার কি তবে পরিবারের নতুন সদস্য ‘কিশমিশ’ আসবে? অর্থাৎ তারা ভারতীর তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। হেসে ভারতী বলেন, ‘অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।’ উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন। এমনকি হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতী। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।