রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন রানা হাসান

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০৪:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন:  নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম প্রতি বছর স্পোর্টস অ্যাওয়ার্ড আয়োজন করে। গতকাল নেপালের কাঠমান্ডুর পোখারাতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রানা হাসান এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। তিন দশক ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন। নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিগত ২১ বারই কাঠমান্ডুতে হয়েছিল। এবারই প্রথম কাঠমান্ডুর বাইরের শহর পোখারায় হয়েছে। সেরা কোচ, সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, আজীবন সম্মাননার পাশাপাশি এবারই প্রথম নেপালের বাইরে ক্রীড়া সাংবাদিককে সম্মান প্রদান করা হয়েছে। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএসের সাথে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের সাথে সমন্বয় করে এশিয়া জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। 

রানা হাসান এখন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক। এর আগে তিনি যমুনা টিভি, সমকাল পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক যুগান্তর, মানবজমিন পত্রিকাতেও ক্রীড়া সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতিও ছিলেন রানা হাসান।  গত বছর এআইপিএস এশিয়ার কংগ্রেস হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সেখানে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করা এশিয়ার ছয় জন বিশেষ সম্মাননা পেয়েছিলেন। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও গবেষক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ স্বীকৃতি পেয়েছিলেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।