রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্য’র ফিফটিতে নোয়াখালীর দেড়শ, ১ রানে ১ উইকেট শান্ত’র

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলে অভিষেক আসর খেলতে নেমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। ষষ্ঠ ম্যাচে আজ (বৃহস্পতিবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাটিংয়েও তারা সেভাবে সুবিধা করতে পারেনি। অথচ ১৬তম ওভার পর্যন্ত তাদের মাত্র ৩ উইকেটের পতন হয়েছিল। শেষমেষ সৌম্য সরকারের হাফসেঞ্চুরির সুবাদে টেনেটুনে দেড়শ পূর্ণ করে নোয়াখালী। ফলে রাজশাহীর সামনে এখন লক্ষ্যটা ১৫২ রানের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতেও তিনি অবদান রেখেছেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে নিয়েছেন ১ উইকেট। নোয়াখালীর পক্ষে সৌম্য ৪৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। এ ছাড়া মোহাম্মদ নবি ২৬ বলে ৩৫ এবং শাহাদাত হোসেন দীপু ধীরগতির ৩০ রান করেছেন।

পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে নোয়াখালী। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মন্ডল। শান্ত’র বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী। বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।