রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০৪:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: পাকিস্তানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানো হয়েছে। এর ফলে দেশটির সাধারণ গ্রাহকদের প্রতি মাসে মোট সাশ্রয় হবে ৫৬০ কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) গতকাল এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই মূল্যহ্রাসের তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওপর নির্ভরশীল। নভেম্বর মাসে জ্বালানির দাম অপেক্ষাকৃত কম থাকায় ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম কমানো হয়েছে।

আরও বলা হয়েছে, করাচিসহ পুরো পাকিস্তানের সব সাধারণ গ্রাহকরা এই মূল্যহ্রাস ভোগ করবেন। তবে ‘লাইফলাইন’ গ্রাহকদের বেলায় এ ছাড় প্রযোজ্য হবে না। বিদ্যুৎখাতের লাইফলাইন গ্রাহক বলতে নিম্ন আয়ের গ্রাহকদের বোঝানো হয়, যারা প্রতি মাসে গড়ে ১০০ বা তার কিছু কম-বেশি বিদ্যুৎ ব্যবহার করেন। পাকিস্তানে লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম সাধারণ গ্রাহকদের তুলনায় কম। কারণ দেশটির সরকার এ খাতে ভর্তুকি দেয়। এর আগে ডিসেম্বর মাসে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা হ্রাস করেছিল নেপরা।

সূত্র : জিও নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।