রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০২:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, হাজারো মানুষের রক্ত, গুম ও হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। এ কারণে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে রূপসার উত্তর খাজাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজিজুল বারী হেলাল। বক্তব্যের শুরুতেই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, দল ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে সারা দেশে এক কোটি শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান করা হবে। খুলনার বন্ধ হয়ে যাওয়া স্টার জুট মিলসহ সব পাটকল পুনরায় চালু করে শিল্পাঞ্চলকে সচল করা হবে। পাশাপাশি রূপসার ফিশ ফ্রিজিং কোম্পানিগুলোকে ইকোনমিক জোনের আওতায় এনে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো হবে।

বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রত্যেক কৃষকের হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকরা ৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি হেলথ কার্ড’ চালুর বিষয় উল্লেখ করে আজিজুল বারী বলেন, এই কার্ডের মালিক হবেন পরিবারের মা-বোন। দেশের যেকোনো প্রান্তে উন্নত চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে নিশ্চিত করবে রাষ্ট্র। খুলনা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বদ্ধ বিল, নাদিয়ার বিল ও পল্লবীর বিলসংলগ্ন খাল খননের ঘোষণা দেন তিনি।

এছাড়াও প্রবাসীদের উন্নত চাকরির সুযোগ বাড়াতে প্রথাগত শিক্ষার পাশাপাশি আরবি, চীনা ও জাপানি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক। আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধী বা চাঁদাবাজের দলীয় পরিচয় নেই। বিএনপির কেউ সাধারণ মানুষের ওপর জুলুম করলে তাকেও প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। ১৭ বছর যেভাবে মানুষ নির্যাতিত হয়েছে, সেই ভয়ের রাজত্ব আর ফিরতে দেওয়া হবে না।

আধুনিক, নিরাপদ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা আদর্শ অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খুলনা-৪ আসনে ধানের শীষের এই প্রার্থী। তিনি জানান, পারস্পরিক বিবাদ ভুলে নতুন বাংলাদেশ গড়তে হবে- যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। বিকেলে টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনায় অংশ নেন তিনি। সন্ধ্যায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।