রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামান্নার হাতে একগুচ্ছ কাজ, ৬ মিনিটের পারিশ্রমিক ৬ কোটি!

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ১২:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত জীবনে গত বছরটি পার করেছেন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের প্রেম ভেঙে যায়, সইতে হয় বিচ্ছেদের যন্ত্রণা। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিজয় ভার্মা-তামান্না প্রেমকাহিনি নিয়ে ছিল সমালোচনার গুঞ্জন। 

তবে ব্যক্তিজীবনের সেই ক্ষত ক্যারিয়ারে প্রভাব ফেলতে দেননি তামান্না ভাটিয়া। বরং বিজয় ভার্মা তাকে তুচ্ছভাবে দূরে ছুড়ে ফেললেও ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর তালে নিজের রাজত্ব আরও পাকাপোক্ত করেছেন অভিনেত্রী। ২০২৬ সালেও রয়েছে তামান্না ভাটিয়ার হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে এমনটিই জানা গেছে। 

আর সে কারণে নতুন বছরে অভিনেত্রীর খবরের শিরোনামে এসেছে তার আকাশচুম্বী পারিশ্রমিকের কথা। তামান্না এখন আর দিন কিংবা সিনেমা চুক্তিতে নয়, বরং কাজ করছেন ‘মিনিট’ ধরে ধরে। আর সেই প্রতি মিনিটের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। 

সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নৃত্যপরিবেশন করেন তামান্না ভাটিয়া। সেখানে আরও অনেক নামিদামি তারকার উপস্থিতি থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রীই। সেই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য এ অভিনেত্রী দাবি করেছিলেন ৬ কোটি টাকা। অর্থাৎ প্রতি মিনিটের জন্য এক কোটি টাকা পকেটে পুরেছেন তিনি।

অনুষ্ঠানের টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও তামান্না ভাটিয়ার জনপ্রিয়তার কারণে কোনো টিকিটই অবিক্রীত ছিল না। মঞ্চে তার উপস্থিতিতেই দর্শকদের উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। বলিউডের বর্তমান সময়ে আর কোনো অভিনেত্রী মঞ্চে পারফরম করার জন্য এত বিপুল পরিমাণ অর্থ পান কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

অনেকেই বলছেন— পেশাদার জীবনে তামান্না এখন ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। একের পর এক আইটেম সং এবং ওয়েব সিরিজে তার সাফল্যই তাকে এমন চড়া দর হাঁকানোর সাহস জুগিয়েছে। বিচ্ছেদের বিষাদ ভুলে এখন কেবল নিজের কাজ আর নতুন উচ্চতা ছোঁয়ার নেশায় বুঁদ হয়ে আছেন তামান্না ভাটিয়া ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।