রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ০৪:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে গত কয়েকদিন ধরেই ঢালিউড পাড়ায় চলছিল নানা আলোচনা। বিশেষ করে দেশের বাইরের শুটিংয়ের জন্য ভিসা জটিলতা তৈরি হওয়ায় সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেটের সিনেমার শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। 

তিনি জানান, আজ থেকে শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে। শুরু থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা। 

এই সিনেমায় শাকিবের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে একঝাঁক তারকাকে। এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। কাস্টিংয়ে আরও চমক নিয়ে থাকছেন শক্তিশালী অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ অনেকে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।