২৪ ঘণ্টা অনলাইন : মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বিসিবি। গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। যেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, আজ (বুধবার) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তাব্যক্তিরা। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের আরও ১৪ পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে । অন্যান্যরা যুক্ত হতে পারেন জুম মিটিংয়ে। আজকের সভা অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার অফিসে। এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই হতে যাচ্ছে। মিটিং শেষেই হয়তো জানা যাবে আরও বিস্তারিত।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।