রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ০১:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেষের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্বদিকে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ফিভোল্কস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। পাশাপাশি জনগণের উদ্দেশে ভূমিকম্প পরবর্তী ‘আফটার শক’-এর সতর্কবার্তা দিয়েছে ফিভোল্কস।

ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে বলেছেন, “এটা খুব শক্তিশালী ছিল না, তবে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। অধিকাংশই মধ্যরাতে ঘুম ভেঙে সরাসরি সড়কে এসে পড়েছিল।” তবে এই ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিভোল্কস। ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিংস অব ফায়ার’ অঞ্চলের অপর অস্থানের কারণে ভূমিকম্প ফিলিপাইনের প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে কয়েকবার দেশটিতে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প হয়।

সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।