রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন; যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের। 

অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। সাথে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক! ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’ 

ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা। এদিকে, দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়।  পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।