রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারের আক্রান্ত। একের পর এক কেমোথেরাপি আর অস্ত্রোপচারের ধকল সামলে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এর মাঝেই ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবার আর ক্যানসার নয় বরং বায়ুদূষণের কবলে পড়ে শ্বাসকষ্টে ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অবস্থার অবনতির কথা নিজেই জানিয়েছেন হিনা। মুম্বাইয়ের বর্তমান বায়ুমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তার শরীরে। হিনা জানান, বাতাসের মান ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে হিনা লেখেন, ‘নিঃশ্বাস নিতে পারছি না। বাইরে গিয়ে কাজ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে কষ্টটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে।’  ২০২৪ সালে হিনা খান প্রথম তার স্তন ক্যানসারের কথা ভক্তদের জানান। এরপর থেকে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা আর শারীরিক পরিবর্তনের মাঝেও হার মানেননি তিনি। 

গত বছরই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একদিকে দাম্পত্য জীবন আর অন্যদিকে ক্যানসারের চিকিৎসা- সব মিলিয়ে এক কঠিন সময় পার করছেন তিনি। এর আগে হিনা জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা তাকে মাঝেমধ্যে হতাশ করে তোলে। তবে পরিবারের সাপোর্ট আর ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।