রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৪:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর একই কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে তারা।

বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, 'ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।'

আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব রয়েছে। তবে আফ্রিদি এমনটা মনে করছেন না। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।