রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান ভেনেজুয়েলার মাচাদো

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সিন হেনিতির ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন। গত বছর শান্তিতে নোবেল জেতেন মাচাদো। এ পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাকে না দিয়ে এটি তুলে দেওয়া হয় মাচাদোর হাতে।

পুরস্কার ঘোষণার সময় নিজ দেশে পালিয়ে থাকলেও এটি গ্রহণ করতে সাগর পাড়ি দিয়ে লুকিয়ে নরওয়ের অসলোতে উপস্থিত হয়েছিলেন তিনি। জানা গেছে, মাচাদো শান্তি পুরস্কার গ্রহণ করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এ কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে কোনো দায়িত্ব দেননি ট্রাম্প। যদিও মাচাদোর নেতৃত্বেই ২০২৪ সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের দুজন কর্মকর্তা গতকাল সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন। যদি তিনি এ পুরস্কার গ্রহণ না করে এটি ট্রাম্পকে দিয়ে দিতেন তাহলে তিনি আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।

এক কর্মকর্তা বলেন, “যদি তিনি নোবেল প্রত্যাখ্যান করে বলতেন ‘এটি আমি নিতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের’ তাহলে মাচাদো আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।” অপর কর্মকর্তা বলেছেন, নোবেল গ্রহণ করে মাচাদো ‘পাপ’ করেছেন। যা এখন তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে।  ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব দিয়ে মাচাদো বলেন, “যদিও এখনো ট্রাম্পকে আমি পুরস্কারটি দিইনি। আমি খুবই খুশি হবো যদি ব্যক্তিভাবে তাকে বলতে পারি যে, আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি, কারণ এ পুরস্কারটি ভেনেজুয়েলার নাগরিকদের, আমরা অবশ্যই ট্রাম্পকে এটি দিতে চাই। তার সঙ্গে এ পুরস্কার ভাগ করে নিতে চাই।” গত শনিবার মধ্যরাতে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা। এর কয়েক ঘণ্টা পর মাচাদো একটি পোস্টে বলেন, তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত। কিন্তু ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে থাকা মাচাদোর এ আশায় ‘পানি ঢেলে’ দেন ট্রাম্প। তিনি বলেন, মাচাদোর ভেনেজুয়েলাকে শাসন করার ক্ষমতা নেই। কারণ ভেনেজুয়েলার মানুষ তাকে শ্রদ্ধা করে না।” মাচাদোর কাছের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য দেখে মাচাদো বেশ অবাক একইসঙ্গে কষ্ট পেয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।