রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৪:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তনি দূত হুসাম জুমলুত বলেন, “আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে।”

গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি। দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, "যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন— আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক।"

তিনি বলেন, "গাজা, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে যে, আমাদের পরিচয় কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্যকেও কেউ খাটো করতে পারবে না।" "শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।”— যোগ করেন তিনি

সূত্র: স্কাই নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।