রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি!

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে। খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তাঁর পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তাঁর জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক। এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।